আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:২৯

যশোররের বসুন্দিয়ায় আওয়ামীলীগের বর্ধিত সভায় শাহিন চাকলাদার -71News24

একাত্তর নিউজ, যশোর অফিস :  শোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা আজ ৬অক্টোবর

 

রবিবার বিকাল ৪টায় জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার জহিরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশে শেখ হাসিনার উন্নয়নের ধারাকে তরান্বিত করতে ইউনিয়নের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের পাশে বরাবরের মত থাকার প্রত্যয় ব্যক্ত করেন সভার প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শাহীন চাকলাদার।

তিনি বলেন দেশকে এগিয়ে নিতে সকল নেতা কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শের উজ্জীবিত হয়ে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক শাহারুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত