আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:২০

যশোর চেঙ্গুটিয়ায় মরহুম গাজী আনোয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ৩য় ম্যাচ অনুষ্ঠিত-71News24

শাহারিন সুলতানা, নওয়াপাড়া প্রতিনিধি :

যশোর অভয়নগরের চেঙ্গুটিয়ার মহাকাল পাইলট কলেজিয়েট স্কুল মাঠে বিশিষ্ট ক্রীড়াবিদ ও খ্যাতিমান রেফারী মরহুম গাজী আনোয়ার হোসেন স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্ট এর ৩য় ম্যাচ গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

গতকালের ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করে বসুন্দিয়ার ‘লায়ন স্পোটিং ক্লাব’ বনাম ‘তেরখাদা যুব সংঘ’, নড়াইল। সর্বমোট ৭০ মিনিটের খেলায় প্রথমার্ধে লায়ন স্পোটিং ক্লাব’ ১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে তেরখাদা যুব সংঘ’ ১ গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। সময় শেষে ১-১ গোলে সমতায় ম্যাচ অমিমাংসিত থেকে যায়। আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নক-আউট ভিত্তিক এ খেলায় বিজয়ী দলকে বাছাই করতে ট্রাাইব্রেকার হয়। ৩-১ গোলে তেরখাদা যুব সংঘ বিজয়ী হয়। খেলায় ম্যান অব-দ্যা ম্যাচ নির্বাচিত হয় তেরখাদা যুব সংঘের গোল রক্ষক কৌশিক শেখ।

এ ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা তরুণ প্রজন্মলীগের আহবায়ক সাঈদ আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ১নং প্রেমবাগ ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মনোয়ার হোসেন, অভয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যশোর জেলার সাংগাঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান। ধারা বর্ণনায় ছিলেন জুনিয়ার জাফরুল্লাহ খ্যাত মোঃ শাহ জামাল।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত