আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ২:২৬

বেনাপোল সীমান্তে ডলার সহ এক পাচারকারী আটক

 শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল: যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্টে ২০ হাজার ইউএস ডলার ও ২২৪০ ভারতীয় রুপি সহ নারায়ণ (৩৬)নামে একজন পাচারকারীকে আটক করেছে ৪৯বিজিবি।

 

৪ঠা নভেম্বর দুপুর ১ টার সময় তাকে আটক করে বিজিবি।সে মুন্সিগনজ জেলার সিরাজদী খান থানার বরুইহাজী গ্রামের বিজয় এর ছেলে।

 

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত