
শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল: ভারতে পাচার কালে বেনাপোল ঘিবা থেকে (২কেজি ওজনের) দুটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটক শ্রী দিলীপ বিশ্বাস (৩৫) সে বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং ঘিবা গ্রামের নরেন বিশ্বাসের ছেলে। বুধবার (১৩ নভেম্বর) ঘিবা বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার ওবাইদুর রহমান জানান, দুপুরে গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল ঘিবা সীমান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২ পিস (২ কেজি) স্বর্ণের বারসহ দিলীপ নামের একজনকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও তিনি জানান