আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪১

বেনাপোলে ৫শ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক 71news24

শাহাবুদ্দিন আহমেদ ,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজা খাতুন(২৮) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ৷ গ্রেফতার মাদক ব্যবসায়ী হাফিজা খাতুন ভবারবেড় গ্রামের সোহেল খানের স্ত্রী।

রবিবার(১৯ শে এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উদ্ধার মাদকসহ আসামির বিষয়টি নিশ্চিত করেন৷

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত