আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:০৩

বেনাপোলে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল : বেনাপোল সীমান্ত থেকে ৫শ’ গ্রাম গাঁজা সহ মহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোরে বেনাপোল পোর্ট থানার বারোপোতার শিবনাথপুর গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক মহিদুল বারোপোতার শিবনাথপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে শিবনাথপুর জামে মসজিদের সামনে ইটের রাস্তার উপর থেকে ৫শ’ গ্রাম গাঁজা সহ মহিদুলকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত