আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:২৪

বসুন্দিয়ার চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে অবিরাম চলছে ত্রান সহায়তা-71News24

নিজস্ব প্রতিবেদক, যশোর :

যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

আজ সোমবার ইফতারে পর ইউনিয়নটির ১ নং ওয়ার্ডের কেফায়েত নগরে নিজস্ব অর্থায়নে ৫০ টি নিম্নমধ্যবিত্ত ও দিনমজুর পরিবারে চাল, ডাল ও আলু পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান রাসেল।

এসময় ইউপি সদস্য ইমরান হোসেন, গণমাধ্যম ব্যক্তিত্ব লাবুয়াল হক রিপন ও যুবলীগ নেতা সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

করোনা বিজ্ঞাপন

বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশব্যাপী কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে সরকারের খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে ইউনিয়নের গ্রামগুলোতে ঘুরে ঘুরে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ।

 

বসুন্দিয়ার সিংহভাগ মানুষ কৃষক ও শ্রমজীবী। সারাদেশব্যাপী লকডাউন হয়ে যাওয়ায় কৃষকরা তাদের কৃষি পণ্য বিক্রি করতে পারছে না। অন্যান্য ব্যবসা-বাণিজ্যও বন্ধ হয়ে যাওয়ায় কৃষক, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা খুব দুর্বিপাকের মধ্যে পড়ে যায়।

 

বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল বলেন, আমার লক্ষ্য হলো, বসুন্দিয়া ইউনিয়নে একজন কর্মহীন মানুষও খাবারের কষ্ট না পায় সে ব্যবস্থা করা। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সকল জনপদগুলোকে খাদ্য সহায়তার আওতায় নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত