আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৫১

যশোর পৌরসভার প্যানেল মেয়র অপু,ডলি ও ডেইজি-71news24

একাত্তর নিউজ, যশোর অফিস :

যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোকছিমুল বারী অপু। বুধবার তিনি ছয় ভোট পেয়ে নির্বাচিত হন। নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।

 

প্যানেল মেয়র ২ ও ৩ নির্বাচিত হয়েছেন যথাক্রমে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি ও আইরিন পারভীন ডেইজি। প্যানেল মেয়র-১ এর জন্য মোকছিমুল বারী অপুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবীর সুমন পেয়েছেন ৫ ভোট। প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি।

 

তিনিও পেয়েছেন ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম পেয়েছেন ৫ ভোট। প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আইরিন পারভিন ডেইজি।

 

তিনি পেয়েছেন ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ কুমার নাথ বাবলু পেয়েছেন ৫ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পৌরসভার সচিব আজমল হোসেন। তিনি জানান, বুধবার দুপুরে পৌরসভায় ১২ জন ওয়ার্ড কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে এ প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত