আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:৩৯

যশোরে আলোকিত জয়ান্তার ঈদ উপহার ” হুইল চেয়ার ” বিতরন-71news24

মিজানুর রহমান, একাত্তর নিউজ :

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানীতে কিছু সুন্দর মনের মানুষের সহযোগিতায় ঈদের আনন্দ পরিপুর্ন করতে পেরেছে যশোরের বসুন্দিয়া ইউনিয়নের জয়ান্তা গ্রামের  সামাজিক সংগঠন আলোকিত জয়ান্তা । আলোকিত জয়ান্তার এবারের ঈদ উপহার ছিল গ্রামের ২ ভাইয়ের চলাফেরার জন্য দুইটি হুইল চেয়ার।

 

উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত জয়ান্তার অনেক সম্মানিত দাতা,মেম্বর জনাব মাকিবুর রহমান (৬ নং ওয়ার্ড), জালাল মোল্লা, সভাপতি, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ,বসুন্দিয়া ইউনিয়ন, জাহিদুর রহমান, হুমায়ুন কবির,  ব্যাংকার, জাকির হোসেন, জাভেদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আলোকিত জয়ান্তার অর্থ সম্পাদক মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক আনিচুর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান অপু সহ আমাদের অদম্য কর্মী বাহিনী। দুর্ঘটনায় পা হারানো মারুফ এবং শারিরীক সমস্যায় থাকা আরেক ছোট ভাই কে ঈদের শুভেচ্ছা এবং উপহার হিসেবে দুইটি হুইল চেয়ার দেয়া হয়।

 

পবিত্র রমজানের শেষ দিনে এবং খুশির ঈদের প্রাক্কালে মহান রব্বুল আলামিনের খুশির জন্য সমস্যায় থাকা দুইজন মানুষের ঈদের খুশি বাড়িয়ে দিতে আলোকিত জয়ান্তার এবারের এই মানবিক আয়োজন ছিল ব্যাতিক্রম।

 

হুইল চেয়ার পেয়ে অসুবিধায় থাকা এই দুইজন  মানুষের মুখের হাসি এবং অব্যাক্ত আনন্দই মানবিক সংগঠন আলোকিত জয়ান্তার সফলতা।

আলোকিত জয়ান্তার সভাপতি জনাব প্রভাষক মোঃ নাজিম উদ্দিন  উপস্থিত সকলকে আগামীতে এই জাতীয় মহৎ কাজে অংশ গ্রহনের আহবান জানান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত