আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:৫০

যশোরের বসুন্দিয়ায় পঁচা গোমাংস বিক্রির দায়ে ৬মাসের কারাদণ্ড – 71news24

মোঃ রাসেল হোসেন, যশোর সদর প্রতিনিধিঃ যশোর সদরের বসুন্দিয়ায় পঁচা মাংস বিক্রির দায়ে যশোরের বসুন্দিয়া মোড়ের এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় এক জনপ্রতিনিধির কাছে গরুর পঁচা মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন কওছার মাংস ভান্ডারের স্বত্ত্বাধিকারী কওছার আলী।

বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বসুন্দিয়া মোড় বাজারের আহ্বায়ক রফিকুল ইসলাম মাংস কিনতে যান। এ সময় দোকানি তাকে পঁচা মাংস সরবরাহ করলে তিনি বসুন্দিয়া মোড় বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুল আহসান বাবলুর মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার তাৎক্ষণিক পদক্ষেপে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে হাজির হয়ে দোকানের সামনে ঝুলিয়ে রাখা এবং ভিতরে ফ্রিজ ভর্তি ৬০-৭০ কেজি পঁচা মাংস উদ্ধার করেন। প্রতিষ্ঠানের মালিক কওছার আলী ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এসময় দোকানের কর্মচারী পরিচয় দানকারী পার্শ্ববর্তী জঙ্গলবাঁধাল গ্রামের আলী হোসেনকে আটক করা হয়। পাশাপাশি পঁচা মাংস গর্তের মধ্যে ফেলে পুঁড়িয়ে নষ্ট করা হয় এবং ব্যবসায়ী কওছার আলীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত