আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৯:৪৫

অপরাধ জগতের গল্পে তারা

প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও এবিএম সুমন। নতুন ওয়েব সিরিজ ‘কুয়াশা’য় দেখা যাবে তাদের কেমিস্ট্রি। অপরাধ জগতের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। গত সোমবার এর শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা।

তিশা বলেন, এখানে আমার চরিত্রের নাম রানী। কাজটি ভালো হয়েছে। এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবিএম সুমন বলেন, এখানে আমার চরিত্রের নাম মুরাদ। উত্তরা, আফতাবনগর, হাতিরঝিলসহ বেশকিছু জায়গায় এর দৃশ্যধারণের কাজ হয়েছে। অপরাধের পেছনে অর্থ, ক্ষমতা কিংবা নারীর যোগসাজশ থাকে। আমার বিশ্বাস, কাজটি দর্শকরা পছন্দ করবেন। এতে খলনায়ক জামসেদ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। এর চিত্রনাট্য সাজিয়েছেন মারুফ রেহমান।

নির্মাতা রাজ বলেন, অপরাধ জগতের গল্প এটি। দর্শকরা বেশ উপভোগ করবেন। ‘কুয়াশা’ প্রযোজনা করছে ইনোভেট সল্যুশন্স। সিনেস্পট অরিজিনালসে মুক্তি পাবে ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজের একটি গানে কণ্ঠ দিয়েছেন কণা ও মাহতিম শাকিব। সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। ‘কিছু মুখ’ শিরোনামের এই গানটি লিখেছেন জনি হক।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত