আজ - রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:৩৮

ট্রাক্টরের ধাক্কায় জাতীয় সংসদের হুইপ স্বপন আহত

নওগাঁর মান্দায় জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ফেরিঘাটে মসজিদের পাশে নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটেছে। এসময় ডিএসবি কামাল হোসেন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী বিমান বন্দরে নেমে ব্যক্তিগত মাইক্রোবাসে করে জয়পুরহাটের উদ্যেশে রওয়ানা দেন। পথিমধ্যে মান্দার ফেরিঘাটে মসজিদের পাশে হুইপকে প্রোটোকল দেয়া পুলিশের পিকআপটি আগে পার হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মাঝখানে ঢুকে যায়। এতে ট্রাক্টরের ধাক্কায় মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। এসময় হুইপের ডান পায়ে আঘাতপ্রাপ্ত হন। মাইক্রোবাসের সামনে থাকা ডিএসবি কামাল হোসেনও আহত হন। পরে তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

দুপুর সাড়ে ১২ টার দিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে জয়পুরহাটের উদ্যেশে চলে যান। ঘটনাস্থলে জেলা প্রশাসক হারুন অর রশিদ ও পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম পরিদর্শন করেছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে এছাড়া হুইপ প্রাথমিক চিকিৎসা নিয়ে জয়পুরহাটের উদ্যেশে চলে যান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত