আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ২:২৮

বেনাপোল ঘিবা সীমান্তে ২ কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল: ভারতে পাচার কালে বেনাপোল ঘিবা থেকে (২কেজি ওজনের) দুটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটক শ্রী দিলীপ বিশ্বাস (৩৫) সে বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং ঘিবা গ্রামের নরেন বিশ্বাসের ছেলে। বুধবার (১৩ নভেম্বর) ঘিবা বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার ওবাইদুর রহমান জানান, দুপুরে গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল ঘিবা সীমান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২ পিস (২ কেজি) স্বর্ণের বারসহ দিলীপ নামের একজনকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও তিনি জানান

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত