আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:৩৮

ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভুমিমন্ত্রী বিজিবির হাতে আটক

স্টাফ রিপোর্টারঃ

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আ’লীগ সরকারের সাবেক ভুমি মন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ আটক হয়েছেন। ৬ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৯টার দিকে শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবি তাকে আটক করে। এ সময় বিজিবি এক নারীসহ আরো তিনজনকে আটক করে। তারা ধুড় বলে জানা গেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সুত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য নারায়ন চন্দ্র চন্দকে সোমবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত