আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:১৯

যশোর অভয়নগরে তাদাব্বুরুল কুরআন একাডেমির মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

অভয়নগরে তাদাব্বুরুল কুরআন একাডেমির মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। তাদাব্বুরুল কুরআন একাডেমির আয়োজনে বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার রানাভাটা এলাকায় উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।
তাদাব্বুরুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ড. শেখ মোহাম্মদ মাহদী হাসানের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন, নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার মুহতামিম ও বর্তমান গদ্দিনশীন পীর আলহাজ্ব খাজা রফিকুজ্জামান শাহ্।


এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আবু দাউদ, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক ইমদাদুল হক ইমু, রাশেদুল হক রাসু, সরকার গ্রুপের পরিচালক আবু সাঈদ সরকার, আওয়ামী লীগ নেতা আলমগীর মিনা, বাবু ভুইয়াসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার মুসল্লীগণ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত