আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:৫৯

যশোর কচুয়া হোগলাডাঙ্গা মাদ্রাসা সুপারের পদ ত্যাগের দাবিতে মানব বন্ধন-71news24

মুরাদ হোসেন, বসুন্দিয়া প্রতিনিধি :

যশোর সদর উপজেলার ১৩নং কচুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড হোগলা ডাঙা শাহ বাখের উললাহ দাখিল মাদ্রাসার সুপার আলী কদর এর অপসারন ও তার পক্ষ থেকে দায়েরকৃত মামলা প্রতাহারের দাবিতে গত ১অক্টোবর ২০২১ ইং তারিখে এলাকাবাসী মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেন। উক্ত সভায়  বক্তৃতা করেন ১৩নং কচুয়া ইউনিয়নের সাবেক স্বেচচাসবক লীগের সহ সভাপতি  আকবর আলী,ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তবিবর রহমান, এছাড়া জিহাদ, জামাল প্রমুখ। উক্ত সভায় বক্তারা বলেন উক্ত মাদ্রাসার সুপার আরো একটি কলেজে চাকুরী করেন যা শিক্ষানীতি বিরোধী।এছাড়াও তিনি কমটির রাঘব বোয়ালদের ছত্রছায়ায় আরো অনেক অপকর্ম করে চলেছেন। এমতাবস্থায় এলাকাবাসী তার আশু পদত্যাগ দাবী করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত