আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:২৫

যশোর কেশবপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ -71news24

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের কেশবপুরের ত্রিমোহনী বাজার জামে মসজিদের জায়গা জবর দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

 

ত্রিমোহনী বাজার জামে মসজিদ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আমজেদ হোসেন অভিযোগ করে বলেন, আজ সকাল থেকে স্থানীয় চেয়ারম্যান আনিছুর রহমান ও তার ভাই ইউনুস জবর দখল করে বাজার জামে মসজিদের জায়গায় একটি দোকান ঘর নির্মাণ শুরু করেছে।

তবে উক্ত জায়গা নিয়ে ইতিপূর্বে চেয়ারম্যান সহ তার ভাইয়ের সঙ্গে কথা বললে তারা মসজিদ কমিটির সঙ্গে খারাপ ব্যাবহার গালিগালাজ করে হুমকি দেওয়ায় মসজিদ কমিটি ভয়ে বাঁধা প্রদান না করায় নির্মাণ কাজ চলমান রয়েছে।

উক্ত জায়গাটির মসজিদের নামে দলীল আছে পরবর্তীতে সরকারের নামে রেকর্ড হওয়ায় ২০১১ সাল থেকে রেকর্ড সংশোধনের মামলা চলমান রয়েছে

ত্রিমোহনী বাজারের ফার্ণিচার ব্যাবসায়ী আবদুল জব্বার মসজিদের যায়গা টি রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত