আজ - রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:৩৭

যশোর পৌরসভার কাউন্সিলরের উপর সন্ত্রাসী হামলায় শহর যুবলীগের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, একাত্তর নিউজ ২৪:

যশোর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের উপর সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে যশোর শহর যুবলীগের আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হয় ।

শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলুর সভাপতিত্তে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা যুব লীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু , সরর উপজেলার ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, এছাড়া ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান রিপন,৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মুকসিমুল বারী অপু,৫নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিদুল ইসলাম নয়ন, এছাড়া আরো বক্তব্য রাখেন যশোর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিটু, জেলা যুব লীগের ত্রান বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত