আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:২৫

যশোর বসুন্দিয়া থেকে ৫০পিচ ইয়াবাসহ যুবক আটক

যশোর প্রতিনিধি :

যশোর সদর উপজেলার বসুন্দিয়া থেকে ৫০ পিস ইয়াবাসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক রিপন হোসেন ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে খোলাডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত মাদক কারবারি রিপনকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটকের পর রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসআই মোফাজ্জল।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত