আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৯:৪৭

যশোর বসুন্দিয়ায় স্ত্রীর সামনেই স্বামীর আত্মহত্যা!

  • নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার ১৫নং বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল গ্রাম থেকে আব্দুল হাকিম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের ইউনুস মুন্সির ছোট ছেলে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে চাইলে পরিবার এবং এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান  স্ত্রীর সামনে ঘরের ভিতর আত্মহত্যা করেছে । পুলিশের ধারণা আত্মহত্যা করেছে ওই যুবক। হাকিম মুরগী ফার্মের ব্যবসা করে উদীয়মান ব্যবসায়ী তার এ মৃত্যুতে শোকের মাত্ম এলাকায়।

মৃতের স্বজন সূত্র জানায়, রোববার দুপুরে হাকিম তার স্ত্রীকে মোটরসাইকেল করে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসার সময় কয়েকবার তার স্ত্রী ইভা (১৭) লাফ দেয়। ধারনা করা হচ্ছে স্ত্রীর সাথে ঝগড়াঝাটির মধ্য দিয়ে স্ত্রীর সামনে ঘরের মধ্যেই  আড়ারসাথে ঝুলে আত্মহত্যা করেছে। স্ত্রী ফোন করে একই গ্রামের সোহাগ গেলে মৃতের স্বজনেরা  এ সময় ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে বসুন্দিয়া ফাঁড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে রাত ৮ টার দিকে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান বলেন, মৃতের পরিবার থেকে কেউ এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাত দন্তের রিপোর্ট পেলে বলা সম্ভব হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত