আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:০৯

যশোরে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মানব বন্ধন -71News24

শেখ গফ্ফাররহমান, একাত্তর  প্রতিনিধিঃ

মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদ, দ্রুত বিচার আইনে বিচার এবং ছাত্রলীগের খুনিদের ফাঁসির দাবি করে আজ বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে পার্টির যশোর জেলা কার্যালয়ের সামনে মানব বন্ধন করে।

বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্রুরো সদস্য ও যশোর জেলা সভাপতি কমরেড ইকবাল কবির জাহিদ, জেলা সাধারন সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু, প্রফেসর ইসরারুল হক, জাতীয় শ্রমিক ফেডারেশন যশোর জেলা সভাপতি কমরেড নাজিম উদ্দিন, বাংলাদেশ যুবমৈত্রীর যশোর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু প্রমুখ ।

বক্তারা বলেন ছাত্রলীগের নামে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু দূর্বৃত্ত  লুটপাট ও ছাত্র নির্যাতনের সংগঠন গড়ে তুলেছে।

এদের এই অপরাজনীতি বন্ধ করতে হবে।

আবরার হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার করে ফাঁসি দিতে হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত