আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:৩৯

যশোরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন সদর উপজেলা আওয়ামী যুবলীগ -71news24

একাত্তর  নিউজ, যশোর অফিস :

যশোরে দরিদ্র কৃষক রেজাউল করিমের ৪৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছে সদর উপজেলা যুবলীগ। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া মাঠে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম ও শহিদুজ্জামান শহিদের নেতৃত্বে দলীয় কর্মীরা ধান কাটায় অংশ নেন।

মাজহারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আহবানে ও কাজী নাবিল আহমেদ এমপির নির্দেশনায় কৃষকের দুঃসময়ে পাশে থাকছে যুবলীগ। আজ দরিদ্র কৃষক রেজাউল করিমের ৪৫ শতাংশ জমির ধান কাটা হলো। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

কৃষক রেজাউল করিম জানান, টাকার অভাবে তিনি ধান কাটতে পারছিলেন না। বিষয়টি যুবলীগের নেতাকর্মীদের জানান। পরে তারা এসে ধান কেটে দেন।

বালিয়া ভেকুটিয়া মাঠে ধান কাটায় অংশ নেন বিল্লাল হোসেন, ওমর ফারুক, ফয়সাল ইসলাম, শাহিন হোসেন, নুর ইসলাম, ছাত্রলীগ নেতা সোহেল প্রমুখ।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত