আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:০৪

যশোরে জাল পর্চা তৈরীর অপরাধে ১মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

একাত্তর নিউজ,বাঘারপাড়া প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়া উপজেলায় সোমবার (১৯ জানুয়ারি) জাল পর্চা ও ডিসিআর তৈরির অপরাধে বিপ্লব বিশ্বাস (২১) নামের এক ব্যক্তিকে ১ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বিপ্লব দোহাকুলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মনিবাবু বিশ্বাসের ছেলে। সোমবার বিকালে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার ধলগ্রাম ইউনিয়ন ভুমি অফিসে অভিযুক্তকে এ দন্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত বিল্পব দোহাকুলা ভুমি অফিসের পাশে কম্পিউটারে দলিল লেখা ও অনলাইনের বিভিন্ন কাজ করে। কোন জমির মালিক তার কাছে নামজারি করতে আসলে ৩ থেকে ৪ হাজার টাকার বিনিময়ে জাল পর্চাসহ বিভিন্ন কাগজ সরবরাহ করে। এদিন জাল পর্চা নিয়ে জমির খাজনা পরিশোধ করতে গেলে জাল পর্চার বিষয়টি নজরে আসে স্থানীয় ভূমি কর্মকর্তার। এসময় ধলগ্রাম ভুমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তার তথ্যের ভিক্তিতে জাল কাগজ সরবরাহ চক্রের সদস্য বিপ্লবকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, এ বিষয়টি জানার পরে ঘটনা স্থলে পৌছায়। সবকিছু জেনে জাল পর্চা তৈরির অপরাধে বিপ্লব বিশ্বাস নামের ১জনকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত