আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:১০

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে এক ফ্রিজ টেকনিশিয়ানের মৃত্যু

jashore dead news

একাত্তর নিউজ ডেস্ক ঃ

যশোর সদর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে শহিদুল ইসলাম নামের এক ফ্রিজ টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল যশোর সদর উপজেলার রামপুর এলাকার লুৎফর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে শহিদুল ইসলাম যশোর শহরতলী ঘোপ কবরস্থান এলাকার জালালের বাড়িতে ফ্রিজ ঠিক করছিলেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ মৃত ঘোষণা করে।

হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ বলেন,হাসপাতালে আনার আগেই শহিদুলের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত