আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:১৮

যশোরের বসুন্দিয়ায় বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত -71news24

শেখ গফফার রহমান, স্টাফ রিপোর্টার :

আজ বিকাল চারটায় যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের আয়োজনে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বেলাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (ক) যশোর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: তাজুল ইসলাম অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা যশোর, সুমন ভক্ত পুলিশ পরিদর্শক অপারেশন কোতয়ালী মডেল থানা যশোর, রিয়াজুল ইসলাম খান রাসেল চেয়ারম্যান ১৫ নম্বর বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ, হাবিবুল আহসান বাবলু সাধারণ সম্পাদক বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, সভাপতিত্ব করেন শাহজাহান আহমেদ ইনেসপেক্টর ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং কোতোয়ালি মডেল থানা যশোর এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ এর সদস্য বৃন্দ ও বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ সহ এলাকার শত শত জনসাধারণ। উপস্থিত বক্তারা বলেন পুলিশ জনগণের বন্ধু যেখানে আইন-শৃঙ্খলা অবনতি হবে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স এর কথা উল্লেখ করেন। বক্তারা আরো বলেন প্রশাসনকে নিরপেক্ষতার সাথে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত