আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:২৫

রামনগরের ইউপিতে পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ

নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধি : যশোর সদরের রামনগর ইউনিয়নে মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ছরিয় পরায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহবন্দি কর্মহীন ও অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সতীঘাটাস্হ ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার কর্মহীন পরিবহন শ্রমিক পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন। এসময় উপস্হিত ছিলেন,ইউপি সচিব মিজানুর রহমান,সাংবাদিক নাসির উদ্দিন নয়ন,রমজান আলী,ওয়াজেদ আলী,ইউপি সদস্য বৃন্দ,উদ্যোক্তা রায়হান হোসেনসহ পরিষদের নিয়োজিত কর্মরত ব্যক্তিবর্গ। ইউনিয়নের ১’শ পরিবহন শ্রমিকদের মাঝে পরিবার প্রতি ৮কেজি করে চাউল বিতরণ করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত