আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:৫৮

যশোরে আওয়ামী সাংস্কৃতি ফোরাম (আসাফো)’র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 71news24

যশোর প্রতিনিধি : যশোরে আওয়ামী সাংস্কৃতি ফোরাম (আসাফো)’র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত ।

 

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতি ফোরাম (আসাফো)’র যশোর জেলা শাখার আয়োজনে সংগঠনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত ।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কাজিপাড়ায় (আসাফো)’র জেলা কমিটির সাধারন সম্পাদকের বাসভবনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতি ফোরাম (আসাফো)’র যশোর জেলা শাখার  সাধারন সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ ,  আব্দুর রাজ্জাক রাজু, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল আলম মিশর, প্রচার সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ জেলা কমিটির নেতা কর্মীরা।এছাড়াও আবুল কাশেম, সেলেনা,মিনা,রিনা সহ অনেকে উপস্থিত ছিলেন

 

 

অনুষ্ঠান শেষে হাজির হন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতি ফোরাম (আসাফো)’র যশোর জেলা শাখার সভাপতি মোঃ সাইফুর রহমান বাবুল  তিনি ঠিক সময়ে না আসতে পেরে দু:খ প্রকাশ করে বলেন , আমাদের সকলের প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো এটাই হোক প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান।

 

 

উল্লেখ্য, জেলার বিভিন্ন থানায় (কেশবপুর, মনিরামপুর, যশোর সদর, চৌগাছা, অভয়নগর এবং শার্শা) উপজেলার নেতা নেত্রীবৃন্দের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত