আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:১৮

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি ; গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জিল্লুর রহমান (৫০) পাবনা জেলার চাটমোহর থানার সিবলাই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর মেম্বারবাড়ি এলাকায় চাকরি করতেন।

জয়দেবপুর থানার এসআই ওয়াসিম জানান, জিল্লুর রহমান শুক্রবার কারখানায় কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে কাপাসিয়ার তরগাঁওয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের হালডোবা এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় নিহত হন।

খবর পেয়ে শনিবার সকালে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত