আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৭:৫৩

ডাবল সেঞ্চুরি সাইফের

শ্রীলঙ্কা সফরে কলম্বোয় এ দলের হয়ে সেঞ্চুরির পর এবার জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করেছেন ঢাকা বিভাগের তারকা ব্যাটসম্যান সাইফ হাসান।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন ঢাকা বিভাগের এ তারকা ব্যাটসম্যান।

১৯টি চার ও ৪টি ছক্কায় ২২০ রান করা সাইফকে দুই দিন বোলিং করেও আউট করতে পারেননি সোহরাওয়ার্দী শুভ, নাসির হোসেন ও সঞ্চিত সাহারা।

বৃহস্পতিবার চট্টগ্রামে ১২০ রানে চোট পেয়ে মাঠ ছাড়েন সাইফ হাসান। শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে রংপুরের বোলারদের রীতিমতো শাসিয়ে যান তিনি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকান সাইফ। তার ডাবল সেঞ্চুরির ম্যাচে ৮ উইকেটে ৫৫৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত