আজ - রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ২:২৭

বসুন্দিয়ায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন-71news24

শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ 

যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ব্যাংকটির এজেন্ট মেসার্স কামাল ফিসারীজের আয়োজনে বসুন্দিয়া মোড় বাজারস্থ এ আউটলেটের উদ্বোধন করেন বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কওসার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের নওয়াপাড়া শাখার ম্যানেজার সহ যশোর ব্রাঞ্চের এসএমই কর্মকর্তা।
ব্যবসায়ীদের মধ্যথেকে বক্তব্য রাখেন শেখ সীড কোম্পানী’র স্বত্তাধিকারী শেখ গফ্ফার রহমান, এজেন্ট কামাল ফিসারীজের স্বত্তাধিকারী মোঃ আলাল হোসেন প্রমুখ। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত