আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:১৬

যশোরের বাঘারপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিথিকা বিশ্বাস -71news24

 

শেখগফ্ফাররহমান,একাত্তরনিউজ২৪. ডেক্সঃ

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ার‌ম্যান  বিথীকা বিশ্বাস। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ প্রদান করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল গত ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় উপজেলা পরিষদের (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা  ২০১০ -এর বিধি ১৫ অনুযায়ি বর্ণিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ০১ বিথীকা বিশ্বাসকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো। এদিকে গত ১৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত ওই চিঠি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আফরোজ হাতে পেয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। ইউএনও তানিয়া আফরোজ সাংবাদিকদের জানান, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিথীকা বিশ্বাস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

 

উল্লেখ্য,গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জের মাধবপুরে  ঢাকা-সিলেট মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম কাজল নিহত হন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত