আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৫৫

যশোরে এসএসসি ৯২ ব্যাচের উদ্দ্যোগে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষ তথা শ্রমজীবী মানুষ যে চরম ভোগান্তি পোহাচ্ছে সেটি লাঘবে যশোর এসএসসি ৯২ ব্যাচের উদ্দ্যোগে ঠান্ডা বোতল পানি ও খাবার স্যালাইন বিতরন করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় শহরের জজকোর্ট মোড়ে বিতরন করা হয়। এসময় রিক্সা, ইজিবাইক চালক ও পথচারী ১৮০০ শো জন মানুষের মাঝে বিতরন করেন এ ব্যাচের সদস্যরা।

যশোর এস এস সি ৯২ ব্যাচের আহবায়ক কামাল হোসেনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক এনামুল কাদের, তারেক মাহবুব,
যশোর এস এস সি৯২’র আহবায়ক কামাল হোসেন বলেন, দেশব্যাপী তীব্র তাপদাহে খেটে মানুষের মাঝে একটু তৃষ্ণা মেটানোর জন্য ঠান্ডা পানি ও স্যালাইন বিতরন মধ্য দিয়ে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

বন্ধুদের মধ্যে আরও ছিলেন মো. আব্দুল আলিম, ইরফান আলী, রকিবুল,মিলন , মাসুম নেওয়াজ রিন্টু, লিখন, রিফাত, শামসুল হুদা, জাহাঙ্গীর হোসেন, মনিরুজ্জামান মনির, শাহরিয়ার, তাজুল ইসলাম, সাকি, বাদশা বিশ্বাস, লেন্টু, সালাম, আতাউর, ডা.মাসুদ, আই কে মুন, সাজু,মিল্টন, প্রমুখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত