আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:১০

যশোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-71News24

একাত্তর নিউজ,যশোর অফিস: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে যশোরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট চত্বরের‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধনকুমার দাস, জেলা প্রাথমিক কর্মকর্তা শেখ অহিদুল আলম। র‌্যালিটি কালেক্টরেট চত্বরথেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাসহ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, শিশুদের অধিকার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে।কোন শিশু শিক্ষা গ্রহণ থেকে ঝরে না পড়ে সে দিকে নজর দিতে হবে।

এ উপলক্ষে আগামী বুধবার জেলা শিশু অ্যাকাডেমি অফিস চত্বরে শিশু সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।১৪ অক্টোবর সকাল সাড়ে ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশ্ব শিশু দিবস অধিকার সপ্তাহ সমাপনী ও পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত