আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:০৮

যশো্রে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পলাতক খুনিদের ফাঁসির রায় কার্যকর করতে এমপি নাবিলের মানব বন্ধন

একাত্তর নিউজ ডেস্ক ঃ

অবিলম্বে ১৫ ই আগষ্ট নির্মম হত্যাকান্ডের পলাতক খুনিদের ফাঁসির রায় কার্যকর কর,করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৪ আগস্ট বুধবার গাড়িখানা রোড থেকে ভৈরব চত্বর পর্যন্ত যশোর সদর উপজেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, যশোর জেলা যুবলীগ,

যশোর জেলা ছাত্রলীগ বিশাল এক মানববন্ধনের আয়োজন করে, উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের গণমানুষের নেতা, মা,মাটি ও মানুষের নেতা যশোর সদর -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য  জননেতা কাজী নাবিল আহমেদ এমপি, এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি  শহীদুল ইসলাম মিলন,

যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান মিন্টু, বাংলাদেশ ছাত্রলীগ যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার সংগ্রামী সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সহ যশোর জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত