আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:০০

যশোরে বিবেকের উদ্যোগে শতাধিক এতিমদের মাঝে ইফতার বিতরণ

 

স্টাফ রিপোর্টার: যশোরে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ এপ্রিল ২০২৩ বিকেলে যশোর সদর উপজেলার রামনগরের দারুস সুন্নাহ ভাটপাড়া মাদরাসা  ও এতিমখানায় এ ইফতার মাহফিলে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ওবাইদুল ইসলাম অভির দিকনির্দেশনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা তৌহিদুল ইসলাম,সঞ্জয় কুমার মল্লিক,মাদ্রাসা ও

এতিমখানার মহতামিম ও পরিচালক হাফেজ মাও: মোঃ সালাউদ্দিন,মাদরাসার উপদেষ্টা সাবেক ইউপি সদস্য ফরিদ বিশ্বাস, বর্তমান ইউপি সদস্য গাজি রিয়াজ উদ্দিন।  এ সময় আরো উপস্থিত ছিলেন,সাধারন সম্পাদক এন্টনি দাস,যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এমএইচ উজ্জ্বল, কোষাধ্যক্ষ আসিফ সেতু,দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক ইমাম হাসান রুবেল,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক রবিনসহ সদস্যরা।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত