আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:০০

যশোরে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে স্বাগত শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে যশোর জেলা যুবদল রোববার (২১ ডিসেম্বর) একটি উৎসবমুখর মিছিল করেছে। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে এমকে রোড, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মনিহারে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা যুবদলের সকল ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদসহ অনেকে।
মিছিলের মাধ্যমে অংশগ্রহণকারীরা তারেক রহমানের আগমনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দলীয় ঐক্য ও উদ্যম বৃদ্ধি করতে উদ্যোগ নিয়েছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত