আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৫

যশোর বসুন্দিয়ার জঙ্গলবাধাল মডেল স্কুলের পরীক্ষার ফলাফল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

শেখ গফফার রহমান, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি:

যশোর সদর উপজেলার বসুন্দিয়ার ঐতিহ্যবাহী জঙ্গলবাধাল মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার অন্যতম কিন্ডার গার্টেন ও বসুন্দিয়ার শ্রেষ্ঠ স্কুল হিসাবে বরাবরই কৃতিত্বের দাবি রেখে চলেছে। বসুন্দিয়া থেকে মেডিকেল কলেজে চান্স পাওয়া তিনজন তারকা শিক্ষার্থীর মধ্যে দুই জনই এই বিদ্যালয়ের ছাত্র। ঢাকা মেডিকেলে স্থান করে দেওয়া মোঃ রাকিবুল ইসলাম এবং রাজশাহী মেডিকেলে স্থান পাওয়া ইমতিয়াজ আহমেদ জিম-কে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষকের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


অতিথিবৃন্দ বিদ্যালয়ের অতীতের সকল উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরে শিক্ষার্থী এবং অভিভাবকদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার ব্যাপারে বিশেষভাবে আহ্বান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু। জনতা ব্যাংকের সাবেক এজিএম এমন এ করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, পদ্মবিলা কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মোঃ নাজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি শেখ আনোয়ার হোসেন, বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এ এস আই ফিরোজ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান এর সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বানিয়ারগাতী মহিলা মডেল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুর রহমান, মোঃ আমিরুল ইসলাম, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু বকর, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, জঙ্গলবাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফসিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রোজী ইসলাম।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত