আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:৪৫

পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক হলেন সাকিল আহমেদ

একাত্তর নিউজ ডেস্ক:   বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ।

সেনা কর্মকর্তা সাকিল আহমেদকে ডিজি নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অন্যদিকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল সোহায়েল হোসেন খানকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এজন্য তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেজর জেনারেল জাহাঙ্গীর আলম আল মুস্তাহিদুর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত