আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২০

টাঙ্গাইলের সখীপুরে মাদক মামলায় যুবলীগ নেতা কারাগারে

 

মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার সখীপুরে মাদক মামলায় রিপন তালুকদার নামে এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার (১২ অক্টোবর) টাঙ্গাইল আদালতের এক বিচারপতি এই নির্দেশ দেন। রিপন তালুকদার উপজেলার মুচারিয়া পাথারপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে এবং গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে পৌরশহরের জেলখানা মোড় এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সখীপুর উপজেলা যুবলীগের সভাপতি এমএ সবুর জানান, মাদক মামলায় গ্রেফতারকৃত গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, রিপন তালুকদারের নামে মাদক মামলাসহ দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সে একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত