আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:৩৪

যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা

 মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ভূঞাপুরে অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বাংলা ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ী মো. নজরুল ইসলাম কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

নজরুল ইসলাম উপজেলার খানুরবাড়ী গ্রামের মো. রশিদের ছেলে। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বালু ব্যবসায়ীর বাংলা ড্রেজারও আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তাকে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত