আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৫১

মঙ্গলবার সমাবেশের অনুমতি পায়নি ঐক্যফ্রন্ট

অনুমতি না পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (২২ অক্টোবর) সমাবেশ করবে না জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন, ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
তিনি বলেন, যেহেতু পুলিশ আমাদের সমাবেশ করার অনমতি দেয়নি সে কারণে আমরা আমাদের নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বসে এ সিদ্ধান্ত নিয়েছি।
পরবর্তী কর্মসূচি কী হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত একটা নিয়েছি তবে সেটা পরে জানাবো।
গত ৬ অক্টোবর বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের কর্মসূচি ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত