
শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে এ আহবান জানিয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রী নিজের ঘর থেকে সুদ্ধি অভিযান শুরু করেছেন। দেশের উন্নয়নে এবং একটি সুন্দর দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য ও ভিক্ষুকমুক্ত দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তিনি জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যাচ্ছেন। খবর বাসস
স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মী জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। নেতা-কর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। নৌকার আদলে তৈরি করা হয় সম্মেলন মঞ্চ। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল সোহরাওয়াদী উদ্যান।