সন্দেহ ভাজনদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরই মাঝে ঠাকুরগাঁও নারগুন ইউনিয়নের কহরপাড়া (শুখানপুকুর) এলাকার সন্দেহ ভাজন শরিফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (১৬) কে একাধিতবার থানায় এনে জিজ্ঞাসাবাদেও এক পর্যায়ে সে হত্যা করেছে বলে স্বীকার করে।
স্বীকারোক্তিতে জাহিদ জানায়, সেদিন ডিসি পার্কে শিশু নুপুরকে একাপেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। কিন্তু শিশু নুপুর তাকে চিনতে পেরে বাসায় গিয়ে তার বাবা মাকে বলে দিবে বলে চিৎকার করে। এতে ভয় পেয়ে জাহিদ নুপুরের স্কার্ফ দিয়ে গলায় পেচিয়ে হত্যা করে ও পাশে থাকা গর্তে পুতে রেখে হাল্কা মাটি ও আমের ডাল দিয়ে ঢেকে দিয়ে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
উল্লেখ্য, হত্যাকান্ডের শিকার নুপুর পঞ্চগড় জেলার রিক্সাচালক হারুনুর রশিদের মেয়ে। গত দুই মাস থেকে ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া এলাকার জনাব আলীর বাসায় ভাড়া থাকতেন।