আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:৪৫

সতীঘাটায় ৫০ পরিবারের মাঝে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাসু’র খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরবন্ধি ও কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত।
বুধবার (০৬ মে -২০ ইং) যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এর পক্ষে সদরের রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসানুজ্জামান হাসু’র নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সতীঘাটা পুরাতন বাজার সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৫০ জন জন ঘর বন্দি কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নিছার উদ্দীন,ইউনিয়ন যুবলীগের সাবেক আহব্বায়ক আব্দুর রহিম,ইউপি সদস্য ইকবাল হোসেন,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারুফ হোসেন তরু,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার সুমন প্রমুখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত