আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:৫৭

বৃষ্টি বিলাস : বিশ্বেশ্বর বসু বাপ্পী-71news24

“বৃষ্টি বিলাস”۔۔۔۔۔۔۔(বাপ্পী)

 

নিশ্চুপ রাতে পাহাড়ি ঢালেতে

যদিগো জ্যোৎস্না থামে,,,,

বুঝে নিও তবে একটি কবিতা

লিখেছি তোমার নামে!!

চিনি না, জানি না, তবুও লিখেছি

তবুও বেঁধেছি সুর;;;;

কােনো এক প্রাতে কাছে পাব তোমায়

হয়তো তা বহুদূর।।।

 

হয়তো সেদিন মেঘ ও বৃষ্টি

সোনালি কদম ফুল,

নেবে আমাদের স্বপ্নপুরীর

শুভ্র নদীর কূল।।

 

বৃষ্টিবিলাসে সৃষ্টিসুখেতে

আত্মা জুড়াবে খেলা,

তোমার জন্য কাল গুনে গুনে

কেটে যায় কত বেলা!

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত