আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৩৩

বসুন্দিয়ায় ক্যান্সার রোগীর সাহায্যার্থে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত- 71news24

আবু তাহের, বসুন্দিয়া প্রতিনিধি :  যশোর সদরের বসুন্দিয়ায় সামাজিক সংগঠন ‘বটবৃক্ষ’র আয়োজনে ক্যান্সার আক্রান্ত এক পিতার সাহায্যার্থে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় ।

ভিডিও দেখতে লিংকে যান—

মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত একজন পিতার আর্থিক সাহায্যের লক্ষ্যে বসুন্দিয়ার অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বটবৃক্ষ, ‘পাশে আছি আমরা’, আলোকিত জয়ান্তা, জঙ্গলবাধাল ভৈরব যুব সংঘ, জয়ান্তা সোনালী স্বপ্ন সংঘ, প্রেমভাগ সোনালী স্বপ্ন শিক্ষাও সেবা সংঘ, বনগ্রাম ব্লাড ব্যাংক’র
স্বক্রিয় সহযোগিতায় জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
দেশের নামী দামী খেলোয়াড়দের অংশগ্রহনে এক ঘন্টার ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে খুলনার ‘শেখ আবু নাসের ফুটবল একাডেমী’ ও ‘বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি’। জনাকীর্ণ দর্শক গ্যালারীর উৎসাহ—আমেজের মধ্য দিয়ে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের উত্তেজনাকর খেলায় গোলশুণ্য ফলাফলে ম্যাচটির সমাপ্তি ঘটে।
ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল করিম। সভাপতিত্ব করেন জঙ্গলবাধাল ভৈরব যুব সংঘের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, সাধারন সম্পাদক সেলিমুল আজম।  খেলার ধারা বর্ণনা করেন জুনিয়র সারাফত শাহ জামাল।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত