আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৮:০২

ঢাকা বিভাগের ৭ জেলায় ৩০ জুন পর্যন্ত কঠোর লকডাউন-71news24

 

শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ টুয়েন্টিফোর ডটকম ডেক্সঃ

করোনার বিস্তার রোধে আগামীকাল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। যা আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

 

আজ সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

করোনা বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এসব জেলা ছাড়াও ঝুঁকিপূর্ণ অন্য জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে। এসময়ে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। এসময় পণ্যবাহী যান ছাড়া এসময় সকল যান চলাচল বন্ধ থাকবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত