আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:৪৫

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ছাত্রলীগকে বহিষ্কার করতে ও পুলিশকে আটক করতে বলেছিঃ প্রধানমন্ত্রী

একাত্তর নিউজ ডেস্ক :

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সঙ্গে সঙ্গে ছাত্রলীগকে বলেছি তাদেরকে বহিষ্কার করতে। পুলিশকে বলেছি এরেস্ট করতে।
pm-2201
বুধবার(৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আপনারা দেখেছেন পোস্ট মর্টেম রিপোর্ট, বাইরে কোনো আলামত নাই। ভেতরে অনেক ইনজুরি। এরা কারা? ২০০১ সালে দেখেছি এভাবে আমাদের নেতাকর্মীদের মারধর করতো।

বিদেশ সফর থেকে ফিরে প্রতিবারই সংবাদ সম্মেলন করেন সরকারপ্রধান শেখ হাসিনা। প্রতিবারই সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত