আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:৫০

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত-71News24

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার সকাল ১১ টা থেকে এ সভা শুরু হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।

বর্ধিত সভায় সদর উপজেলা আওয়ামী লীগসহ ১৫ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অংশ নেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত