আজ - মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৮:০৩

যশোরে বিষাক্ত সাপের কামড়ে ৩য় শ্রেণীর শিক্ষার্থীর মৃ/ত্যু

যশোরে বিষাক্ত সাপের কামড়ে ৩য় শ্রেণীর শিক্ষার্থীর মৃ/ত্যু

একাত্তর নিউজ ২৪ ডেস্ক :

যশোরের অভয়নগরে সাপের ছোবলে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) ভোরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জেরিন খাতুন (৮)। সে ওই এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহার দম্পতির একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের বাবা জসিম উদ্দিন সরদার জানান, রোববার রাতের খাবার শেষে জেরিন ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে একটি বিষধর সাপ ছোবল দিলে জেরিন অসুস্থ হয়ে পড়ে। সকালে তাকে দ্রুত সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাদের বাড়ির চারপাশসহ পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বন্যার মতো এই পরিস্থিতির কারণেই মূলত চারদিকে বিষধর সাপের উপদ্রব ব্যাপক হারে বেড়ে গেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, সাপের ছোবলে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত